টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের যোগিরগোপা গ্রামের টংগি নদীর পাশে জমির মালিককে না জানিয়ে ভেকু দিয়ে কৃষি জমির উর্বরা মাটি চুরি শিরোনামে নিউজ টাঙ্গাইলসহ অন্যান্য জাতিয় পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা সত্য নয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগকারী হায়দার আলী ও তার ভাই সাবেক ইউপি সদস্য হিরু মিয়া স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বন্ধের কারণেই আমাদের বিরুদ্ধে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদটি প্রকাশিত করেছেন। মূলত আমরা অভিযোগকারীর ভাই ওই জমির অপর মালিক আবদুর রশিদের কাছ থেকে ক্রয় করেই জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করি। আমরা এ সংবাদটির তীব্র প্রতিবাদ করছি।প্রতিবাদকারী-আবু তাহের, সাগর আহমেদ, পারভেজ, আশিক, ইমরান, রাজিব, জাহিদ ও কাউছার।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।সখীপুরে ভেকু দিয়ে মাটি চুরির অভিযোগ সত্য নয়
0
165
Previous article
Next article
