শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে মিথ্যা অভিযোগ দেওয়ার যুবককে ১০ হাজার টাকা জরিমানা

সখীপুরে মিথ্যা অভিযোগ দেওয়ার যুবককে ১০ হাজার টাকা জরিমানা

এম সাইফুল ইসলাম শাফলু :টাঙ্গাইলের সখীপুরে সরকারি ত্রাণের চাল বিতরণে অনিয়মের মিথ্যা অভিযোগ দেওয়ার অপরাধে ছানোয়ার খাঁন শরিফ নামের (২৮) এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ আদেশ দেন। ছানোয়ার উপজেলার কালমেঘা গ্রামের নায়েব খাঁনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামে সরকারি ত্রাণের চাল বিতরণে ওজনে কম দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ওই যুবক। পরে শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে ডাকা হলে ওই অভিযোগের কোন প্রমান দিতে পারেনি।
উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, ত্রাণের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি। অভিযোগকারীও ওই অভিযোগটি প্রমাণ করতে না পারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular