বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে মুক্তিযোদ্ধাকমপ্লেক্সের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

সখীপুরে মুক্তিযোদ্ধাকমপ্লেক্সের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

 

এম সাইফুল ইসলাম শাফলু:
টাঙ্গাইলের সখীপুরে উপজেলা মুক্তিযোদ্ধাকমপ্লেক্স ভবনের জমি দখলমুক্ত করতে আদালতের নির্দেশে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। বুধবার বিকেলে টাঙ্গাইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অবৈধ স্থাপনা উচ্ছেদ চেয়ে চলতি বছরের জানুয়ারি মাসে এম এ গণিকে আসামি করে সখীপুর সহকারী কমিশনার (ভূমি) বাদী হয়ে টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
জানা যায়, সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নামে একটি ভবন নির্মাণের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়। স্থানীয় প্রশাসন ওই ভবনটি নির্মাণের জন্য সখীপুর মৌজার সরকারি ১নং খাস খতিয়ানের ৫৮ নং দাগে সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে ১৫ শতাংশ জমি সুনির্দিষ্ট করে নকশা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠায়। খবর পেয়ে স্থানীয় এম এ গণি নামে এক ব্যক্তি ওই জমিতে সীমানা প্রাচীর ও টিনের ঘর নির্মাণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা প্রশাসক মৌসুমী সরকার রাখী বলেন, উচ্ছেদ অভিযানের মাধ্যমে সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের জমি দখলমুক্ত করা হয়েছে। অচিরেই ভবনটির নির্মাণের কাজ শুরু করা হবে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular