এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে যাদবপুর ইউনিয়নের পক্ষ থেকে নব নির্বাচিত এমপি এডভোকেট জোয়াহেরুল ইমলাম জোয়াহেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার বিকেলে নলুয়া বাছেদ খান উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেএম হেলাল উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধিয় ব্যক্তিত্ব এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য দেন।
এ সময় অন্যদের মধ্যে সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, অধ্যক্ষ সাঈদ আজাদ, সাবেক ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফী, স্থানীয় ইউপি চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার, সাবেক ইউসিসি চেয়ারম্যান সুলতান শরীফ পান্না, ইউসিসিএ চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এ উপলক্ষে আতজবাজির মধ্য দিয়ে বাংলাদেশ বেতার ও টেলিভশনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
