সখীপুরে শীতার্তদের মাঝে নবসৃষ্টি শিক্ষা পরিবারের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে নবসৃষ্টি শিক্ষা পরিবারের পক্ষ থেকে উপজেলার অর্ধ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার থেকে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট্য সাংবাদিক নিউজ টাঙ্গাইল’র সম্পাদক, এম সাইফুল ইসলাম শাফলু শীতার্তদের বাড়ি বাড়ি ওইসব কম্বল পৌছে দেন।

এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ রিফাত শারমিন রিতাসহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নবসৃষ্টি শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা পরিচালক এম সাইফুল ইসলাম শাফলু বলেন, প্রতি বছরের ন্যায় এবারো উপজেলার বিভিন্ন গ্রামের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবেও বলে তিনি জানানা।
এম সাইফুল ইসলাম শাফলু (০১৭১৮-৬৮৩০৫৯)

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর