Homeআন্তর্জাতিকসখীপুরে শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী আজাহার আলী করোনায় আক্রান্ত নন

সখীপুরে শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী আজাহার আলী করোনায় আক্রান্ত নন

এম সাইফুল ইসলাম শাফলু  : টাঙ্গাইলের সখীপুরে করোনা উপসগ্র নিয়ে মারা যাওয়া সেই ব্যবসায়ী আজাহার আলী (৪০) করোনায় আক্রান্ত নন।
গত ১৯ এপ্রিল রবিবার বিকেলে শ্বাসকষ্ট জনিত অসুখে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে দাড়িয়াপুর ইউনিয়নের ছিলিমপুর গ্রামের ওসমান আলীর ছেলে সখীপুর কাচামাল ব্যবসায়ী আজাহার আলীর মৃত্যু হয়। পরে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা নিশ্চিত হতে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়।

২১ এপ্রিল মঙ্গলবার রাতে আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শাহিনুর আলম আইইডিসিআরের রিপোর্ট পেয়ে করোনা উপসগ্র নিয়ে মারা যাওয়া ব্যবসায়ী আজাহার আলী করোনায় আক্রান্ত নন বলে নিশ্চিত করেন।

 

RELATED ARTICLES

Most Popular