রবিবার, মে ৩১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে সহস্রাধিক প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন

সখীপুরে সহস্রাধিক প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে সম্মেলন

এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে সহস্রাধিক মসজিদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে। বাল্যবিয়ে, ইভটিজিং, জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক এ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ইসলামী ফাইন্ডেশন’র সভাপতি মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, টাঙ্গাইল জেলা ইসলামী ফাইন্ডেশন’র উপ-পরিচালনক মোহাম্মদ আলী, উপজেলা ঈমাম সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular