সখীপুরে সান একাডেমিক স্কুলের পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ টাঙ্গাইল ডেস্কঃ টাঙ্গাইলের সখীপুরে নলুয়া সান একাডেমিক স্কুলের প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার্থীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ডিএম শাহীনুর রহমান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নলুয়া বাছেত খান উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান খান, প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, সখীপুর ইউসিসিএ লিমিটেডের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট্য সাংবাদিক এম সাইফুল ইসলাম শাফলু, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মোল্লা, সান একাডেমিক স্কুলের সভাপতি তোফাজ্জল হোসেন রানা, পরিচালক হুমায়ুুন কবির, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মোহাম্মদ মনির, ব্যবসায়ী আওয়াল রানা, জামাল উদ্দিন মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর