মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে স্কুল ছাত্রীকে উত্যক্তের ঘটনায় দুই যুবক আটক

সখীপুরে স্কুল ছাত্রীকে উত্যক্তের ঘটনায় দুই যুবক আটক

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মেয়েকে উত্যক্ত করার প্রতিবাদ করতে গিয়ে বখাটেদের লাঠি পেটায় বাবা আহত হওয়ার ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে ওই মেয়ের বাবা নাছির উদ্দিন বাদী হয়ে চার জনের নামে থানায় মামলা করেছে। উপজেলার কীর্ত্তন খোলা উত্তর পাড়া এলাকা থেকে মোস্তফা (২৪) ও আলহাজ (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের ব্যাপক তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে উপজেলার কীর্ত্তন খোলার এলাকাবাসী।

আহত নাসির উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো ভর্তি আছে। সোমবার বিকেলে উপজেলার কীত্তন খোলা উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মোস্তফা ও আলহাজ নামের দুই যুবকসহ চারজন বখাটে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনা বাড়িতে জানালে ছাত্রীর বাবা প্রতিবাদ করতে যায়। এ সময় বখাটেদের লাঠি পেটায় আহত হন ওই ছাত্রীর বাবা নাসির উদ্দিন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমীর হোসেন বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। দুই জনকে আটক করা হয়েছে। বাকী দুইজনকে আটকের চেষ্টা চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular