সখীপুরে স্কুল ছাত্রী অপহরণের তিনদিন ! থানায় অভিযোগ । উদ্ধার করতে পারেনি পুলিশ

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে এক স্কুল ছাত্রী (১৬) অপহরণের তিনদিন পেরিয়ে গেলেও উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ১০ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার বোয়ালী দক্ষিণ পাড়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। ওইদিন রাতেই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সখীপুর থানায় অপহরণকারী উপজেলার নলুয়া কানু মার্কেট এলাকার সাইফুল ইসলাম তার বাবা শফিকুল ইসলামসহ ৫ জনকে আসামী করে সখীপুর থানায় অপহরণের লিখিত অভিযোগ করেন।

জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার বোয়ালী দক্ষিণপাড়া এলাকায় বাড়ির পাশ দিয়ে হাটা হাটি করছিল ওই স্কুল ছাত্রী। এ সময় উপজেলার নলুয়া কানু মার্কেট এলাকার শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা ৪/৫টি মোটরসাইকেল যোগে ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন রাতেই ছাত্রীর বাবা আরফান আলী বাদী হয়ে সখীপুর থানায় অপহরণের অভিযোগ করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সখীপুর থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, মেয়েটিকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর