বুধবার, জুলাই ১, ২০২৬
Homeসখিপুরআমাদের সখীপুরসখীপুরে স্বামীর লাশ আনতে গিয়ে পথে স্ত্রীর মৃত্যু

সখীপুরে স্বামীর লাশ আনতে গিয়ে পথে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে  ঢাকার  একটি হাসপাতালে মারা যাওয়া স্বামীর লাশ  নিয়ে অ্যাম্বুলেন্সযোগে বাড়ি ফেরার পথেই  মারা গেলেন স্ত্রী। বুধবার (২১ অক্টোবর) রাত আটটার দিকে ঢাকা-সখীপুর সড়কের উপজেলার তক্তারচালা এলাকায় পৌঁছালে স্ত্রী পেয়ারা বেগম (৪০)  মারা যান। মারা যাওয়া ওই দম্পতির বাড়ি উপজেলার দাড়িয়াপুর গ্রামের মাজারপাড় এলাকায়। তাঁদের এক মেয়ে  সন্তান রয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের  মেডিকেল অফিসার ফরিদ হোসেন নিউজ টাঙ্গাইলকে জানান, গত তিনদিন আগে উপজেলার দাড়িয়াপুর গ্রামের নেওয়াজ মিয়া (৫০) হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে নেওয়াজ মিয়া মারা যান। বুধবার রাতে   স্ত্রী পেয়ারা বেগম ওই হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে স্বামীর লাশ নিয়ে  তক্তারচালা বাজার এলাকায় পৌঁছলে তিনি  অচেতন হয়ে পড়েন। পরে সঙ্গে থাকা স্বজনরা রাত আটটার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পেয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শামীম এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অসুস্থ হয়ে একজন হাসপাতালে গেলেও  স্বামী-স্ত্রী দুজনেই বাড়ি ফিরলেন লাশ হয়ে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular