শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখীপুরে সড়ক দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু

সখীপুরে সড়ক দুর্ঘটনায় অটো চালকের মৃত্যু

 

এম সাইফুল ইসলাম শাফলু :
টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আলাল সিকদার (৪৫) নামের এক অটো চালকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে বেড়বাড়ী-খোলাঘাটা সড়কের কাঙ্গালিছেও এলাকায় যাত্রীসহ ব্রীজে ওঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোসহ খাদে পড়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাশুলিয়া এলাকায় তাঁর মৃত্যু হয়। নিহত আলাল সিকদার উপজেলার যাদবপুর মধ্যপাড়া গ্রামের মৃত ছাত্তার সিকদারের ছেলে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular