এম সাইফুল ইসলাম শাফলু:টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় শাহাদত হোসেন (১৩) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত শাহাদত হোসেন উপজেলার বেড়বাড়ি কলাবাগান এলাকার মো. শামীম বেগের একমাত্র ছেলে এবং নলুয়ার সান একাডেমি স্কুলের ৮ম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে স্কুল শেষে মোটরসাইকেল যোগে বোয়ালী বাজার হয়ে বাড়ি ফেরার পথে নলুয়া আড়ালিয়াপাড়া মসজিদ মোড়ে পৌঁছালে মোটরসাইকেলটি  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে কাঁঠাল গাছে সঙ্গে ধাক্কা লেগে শাহাদত গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত  চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন।

 

 

 

 

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর