বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে হাতি দিয়ে চাঁদাবাজি

সখীপুরে হাতি দিয়ে চাঁদাবাজি

ইসমাইল হোসেন: টাঙ্গাইলের সখীপুরে হাতি দিয়ে চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে পথচারী ও সাধারণ ব্যবসায়ীরা। হাতি দিয়ে গাড়ি থামিয়ে নেওয়া হচ্ছে টাকা। উপজেলার বিভিন্ন হাট বাজার ও গ্রামে ঢুকে হাতি দিয়ে অভিনব কায়দায় চলছে এ চাঁদাবাজি। রাস্তাঘাটে যত্রতত্র যানবাহন থামিয়ে ও দাঁড় করিয়ে হাতি দিয়ে টাকা আদায়ের কারণে বিড়ম্বনায় পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। হাতি শুঁড় দিয়ে মানুষ ও যানবাহন থামানোর কারণে ভুক্তভোগীরা ইচ্ছার বিরুদ্ধে টাকা দিতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, বড় আকৃতির একটি হাতি। পিঠে বসে আছে ১৫ বছর বয়সের এক যুবক। যিনি হাতির শোয়ারী। রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহনের পাশাপাশি মালিককে পিঠে নিয়ে হেলে দুলে রাস্তার একপাশ দিয়ে চলছে হাতি। রাস্তার পাশে ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে শুঁড় উঁচু করে জানাচ্ছে সালাম। এ ছাড়া হাতি রাস্তায় যানবাহন থামিয়ে দেওয়ায় দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। গত শনিবার, রোববার ও সোমবার সখীপুর উপজেলার পৌরশহর, কালিয়া, কচুয়া, বড়চওনা, কুতুবপুর, নলুয়া বাজারসহ ঢাকা-সাগরদিঘী সড়কে হাতি দিয়ে চাঁদাবাজির এ দৃশ্য দেখা যায়।

পথচারি লালময়া জানান, হাতিকে ১০-২০ টাকা করে দিতে হবে। কারণ হাতি শুঁড় দিয়ে চেপে ধরছে। ১০ টাকার কম দিলে তা গ্রহণ করছে না।

বড়চওনা বাজারের ব্যবসায়ী সুজাত আলী জানান, হাতি দোকানের সামনে এসে দাঁড়ালে ক্রেতারা ভয়ে দোকানে ঢুকতে সাহস পান না। বিড়ম্বনা এড়াতে দোকান মালিকরা বাধ্য হয়ে টাকা দিয়ে দেয়।

ওই বাজারের একাধিক লোক এ প্রতিবেদককে জানায়, সড়কে চলাচলকারী যানবাহন থামিয়েও টাকা আদায় করছে হাতি। আর এর উদ্দেশ্য একটাই। তা হলো টাকা নেওয়া। আর টাকা পেলেই তা ধরিয়ে দিচ্ছে পিঠে বসা মালিকককে। এভাবেই দোকানে দোকানে সালাম দিয়ে আদায় করছে টাকা। দোকান মালিকদের কেউ ১০ টাকার কম দিলে ওই টাকা না নিয়ে দাঁড়িয়ে থাকছে হাতি। পরে টাকা পেয়ে শুঁড় দিয়ে ওই টাকা নিয়ে তার পিঠে বসা মালিককে ধরিয়ে দিচ্ছে হাতি। সেখান থেকে আরেক দোকানে গিয়ে একইভাবে টাকা আদায় করছে।

এভাবে প্রতিদিন একটি হাতি প্রায় ৪/৫ হাজার টাকার আদায় করছেন। এটা একটা ঠান্ডা মাথার চাঁদাবাজি বলে মনে করছে সচেতন মহল।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular