নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের ব্যক্তিগত তহবিল থেকে পৌর শহরের ৯টি ওয়ার্ডের করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া তিন শতাধিক চাষ্টল মালিকদের মাঝে ১২ কেজি করে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পৌরসভা কার্যালয় থেকে এ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
বিতরণকালে অন্যদের মধ্যে সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক, সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক, বিআরডিবি ভাইস চেয়ারম্যান, নিউজ টাঙ্গাইলের সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, সখীপুর মেধাবিকাশের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শামীম আল মামুন, শহর ছাত্রলীগের প্রচার সম্পাদক রেজভী সিকদার শান্তসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন- করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘরে থাকা কর্মহীন চাস্টল মালিকরা মানবেতর জীবন যাপন করছে। পৌর সভার ৯টি ওয়ার্ডে সেইসব কর্মহীন চাস্টল মালিকদের ঘরে ঘরে প্রত্যেককে ১০ কেজি করে চাল এবং ২ কেজি করে আলু বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
