এম সাইফুল ইসলাম শাফলু : অনুমোদনহীন ও ভেজাল ওষুধ রাখা ও বিক্রির দায়ে চার ওষুধ দোকানদারকে ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার টাঙ্গাইলের সখীপুরে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। আদালত পরিচালনা করে সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা।
জরিমানা করা ব্যবসাপ্রতিষ্ঠান হচ্ছে আল মদিনা ফার্মেসিকে ৫০ হাজার, আল মক্কা মডেল মেডিসিন সপকে ৪০ হাজার, ইতি ফার্মেসীকে ৩ হাজার, ডক্টরস ছালমা ফার্মসীকে ৩ হাজার টাকাসহ মোট ৯৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় টাঙ্গাইল ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক নার্গিস আক্তার উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।