এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাস প্রতিরোধে মানুষকে ঘরে রাখতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সখীপুর উপজেলা প্রশাসন। বুধবার সকাল থেকে জনগণের সুবিধার্থে চালু করা হয়েছে ‘নিত্য সদাই’ অনলাইন শপিং। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী মানুষ যাতে ঘরে বসে অতি সহজেই কিনতে পারে এমন ভাবনা থেকে এ সেবাটি চালু করেছে উপজেলা প্রশাসন।
সখীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন,করোনা ভাইরাস মোকাবিলায় মানুষকে ঘরে রাখতে এই নিত্য সদাই অনলাইন শপিং সেবা চালু করা হয়েছে। সেবাটি বাস্তবায়ন করতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবীদের সহযোগিতা নেওয়া হবে। সেবাটি ঘরে বসে পেতে ০১৮১৩-২০৫৭১৩ ও ০১৮৭১-০৩৩৮১৭ হটলাইনে ফোন করলেই ঘরে পৌঁছে দেওয়া হবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী। অনেকেই উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন
