সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী এলাকায় ৩৫ বিঘা জমির ওপর চার বছর আগে কাঁকড়ার খামার গড়ে তোলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।
নাম দিয়েছেন ‘সাকিব অ্যাগ্রো ফার্ম লিমিটেড’। এখান থেকে উৎপাদিত কাঁকড়া প্রক্রিয়াজাত করে পাঠানো হয় বিদেশে। রোববার ভোররাতে ঘূর্ণিঝড় বুলবুল তছনছ করে দেয় সাকিবের কাঁকড়ার খামারের বেড়া।
খামারের বেড়িবাঁধ ঠিক থাকলেও উল্টে গেছে টিন ও বাঁশের বেড়া। তাছাড়া বর্তমানে কাঁকড়ার প্রজেক্টের বন্ধ মৌসুম থাকায় খুববেশি ক্ষ’য়ক্ষ’তি হয়নি।
ঘটনাস্থল থেকে আব্দুল্লাহ আল মাহফুজ নামের স্থানীয় এক ব্যক্তি জানান, ক্রিকেটার সাকিবের কাঁকড়ার খামার ও অন্যদের মাছের ঘের পানিতে সব মিশে গেছে। কোনটা সাকিবের কাঁকড়ার খামার আর কোনটা মাছের ঘের সেটি এখন বোঝা যাচ্ছে না। বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সব। তবে সাকিবের খামারের বেড়িবাঁধ মজবুত থাকায় বাঁধের কোনো ক্ষ’তি হয়নি।
তিনি আরও জানান, ঝড়ে সাকিবের ঘেরের বেড়া উল্টে পড়ে থাকায় বুড়িগোয়ালিনী এলাকায় এসে প্রতিবন্ধকতায় পড়েন নৌবাহিনীর সদস্যরা। পরে তারা বেড়াগুলো সরিয়ে রাস্তার পাশে রেখে দেয়।
বুড়িগোয়ালীনি ইউনিয়ন পরিষদের নারী সদস্য লক্ষ্মী রানী শীল জানান, সাকিবের ঘেরের বাঁধ মজবুত হওয়ায় তা ভাঙেনি। তবে পানিতে তলিয়ে গেছে। এছাড়া ঘেরের বেড়া ন’ষ্ট হয়েছে।
