বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeদেশের খবরসাভারে ১৫শত অসহায় মানুষকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন ছাত্রলীগ নেতা সাইদুল

সাভারে ১৫শত অসহায় মানুষকে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন ছাত্রলীগ নেতা সাইদুল

মোঃ মনির মন্ডল, নিজস্ব প্রতিবেদক, সাভারঃ সাভারে ভাকুর্তার ১৫’শত অসহায় মানুষকে শাড়ী, লুঙ্গিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম।

বুধবার সকালে সাভারের ভাকুর্তার ১৫’শত অসহায় মানুষ কে শাড়ী, লুঙ্গিসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তিনি।

মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত অভুক্ত মানুষের ঘরে পৌছে দিচ্ছেন খাদ্য সামগ্রী। এতিম, প্রতিবন্ধী ভাসমান ও ছিন্নমূল অনাহারী মানুষের মধ্যে বিতরন করা হচ্ছে ইফতার।

সর্বশেষ লকডাউন নিশ্চিতে জেলা ছাত্রলীগের কর্মকাণ্ড ও কৃষকের ধান কেটে দিয়ে আলোচনার সম্মুখ ভাগে চলে আসেন ঢাকা জেলা ছাত্রলীগের সদস্যরা।

তথ্য অনুযায়ী, করোনা সংকট মোকাবেলায় কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের শুরু থেকেই জেলা ছাত্রলীগের পক্ষ থেকে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য নিরাপত্তা সামগ্রী প্রদান,অসহায় দুস্থ ও পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণসহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, তেল, ছোলা, বেশন, লবন, চিনি, আলু, পিয়াজ, বেগুন, ইত্যাদি সূলভ মূল্যে মানুষের দ্বার প্রান্তে পৌছে দেয়া হচ্ছে। যাতে করে বাজারগুলোতে মানুষের ভিড় কমানো সম্ভব হয় এবং মানুষ জনকে সংক্রমনের হাত থেকে বাঁচানো যায়।

এতিম, পথ শিশু, রিক্সাচালক, ভিক্ষুক, দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে জেলার উত্তরের ৩টি থানা এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সমস্যায় পড়া মানুষগুলোকে সাহায্যে স্বশরীরে উপস্থিত হচ্ছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম।

এ ব্যাপারে ঢাকা জেলা আশুলিয়া থানার ছাত্রলীগ নেতা আরিফুর ইসলাম আরিফ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকল কর্মকাণ্ডে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ভাইয়ের সুদক্ষ নির্দেশনায় ৩টি থানা এলাকায় সকল জেলা ছাত্রলীগের সদস্যরা করোনা সংকট মোকাবেলায় ও লকডাউন নিশ্চিতে দিবানিশি কাজ করে যাচ্ছে।

এ ব্যপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ বলেন, অসহায়দের খাদ্য সহায়তা থেকে শুরু করে হ্যান্ড স্যানিটেইজার, মাক্স বিতরণসহ সকল ধরনের কাজ করা হচ্ছে। সাইদুল ভাইয়ের নেতৃত্বে আমরা এমন মানবিক কাজ অব্যাহত রাখবো।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, এ পর্যন্ত ৪ হাজারেরও বেশি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular