বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসারাদেশেরে সঙ্গে শৈত্যপ্রবাহে কাঁপছে সখীপুর

সারাদেশেরে সঙ্গে শৈত্যপ্রবাহে কাঁপছে সখীপুর

এম সাইফুল ইসলাম শাফলু : সারাদেশের সঙ্গে সখীপুরেও বইছে হিমহিম শীতের বাতাস। হাড় কাঁপিয়ে দেওয়া বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত দুইদিন ধরে  সূর্যের দেখা মেলেনি।  বইছে হিমেল-ঠান্ডা হাড়-কাঁপানো বাতাস। শীতে কাবু উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহরের ব্যস্ত মানুষ জন। শীতল বাতাসের কারণে ক্রমেই বাড়ছে শীত। প্রতিদিনের কর্মমুখী মানুষের ভোগান্তিতে বেড়েছে।  বাইরে কাজ করে খাওয়া মানুষের দুর্ভোগ বেশি বেড়েছে। ধুলো বেড়েছে শীতে।প্রতিদিনই  ঠান্ডাজনিত রোগবালাই বৃদ্ধি পাচ্ছে।  গত দুই দিনের তাপমাত্রা  ২০ ডিগ্রি সেলিসিয়াসে আছে। এই তাপমাত্রা আরও কমতে পারে। এতে শীত আরও বৃদ্ধি পাওয়ার শঙ্কা রয়েছে।
পৌর শহরের বেশ অফিস  ঘুরে দেখা গেছে, অফিসগামী মানুষ তুলনামূলক দেরিতে বেরিয়েছেন। রাস্তায় অন্য দিনের তুলনায় যানবাহনও কম। গরম কাপড়েও যেন মানছে না শীত। দোকানপাট খোলা হচ্ছে দেরিতে। হোটেল-রেস্তোরাগুলোতেও মানুষের উপস্থিতি কম। স্কুলগামী শিক্ষার্থীরাও বিপাকে পড়েছেন।
পৌর শহরের  পিঠা দোকানি সালেহা আক্তার জানান, আজ একটু দেরিতে বের হয়েছি। শীতে যে কোনো কাজই কষ্টকর। ঘরে প্রচণ্ড ঠান্ডা পানি। বাইরে ঠান্ডা বাতাস সবমিলে গত দুইদিন ধরে অনেক কষ্টে আছি।

 

আবহাওয়া বার্তা সূত্রে  জানা গেছে, হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করা উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশের কারণে এই শৈত্যপ্রবাহ। যার ফলে  দেশজুড়ে বইছে শৈত্যপ্রবাহ।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular