বুধবার, জুলাই ১, ২০২৬
Homeজাতীয়সালমান খানের পারিশ্রমিক চাইছেন ২০০ কোটি

সালমান খানের পারিশ্রমিক চাইছেন ২০০ কোটি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: বিগ বস সিজন-১৩ মেয়াদ বাড়ানোয় সালমান খানও বাড়িয়ে দিয়েছেন নিজের পারিশ্রমিক। ২০২০ সালের জানুয়ারি মাসেই শেষ হওয়ার কথা ছিল বিগ বস সিজন-১৩। কিন্তু আরও বেশ কয়েক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয়েছে এই রিয়েলিটি শোয়ের মেয়াদ। বাড়তি এপিসোডের প্রত্যেকটির জন্য সালমান অতিরিক্ত ২ কোটি করে পারিশ্রমিক নিচ্ছেন। প্রতি এপিসোডের জন্য আগে ৬.৫ কোটি করে নিতেন। কিন্তু বিগ বসের মেয়াদ বাড়িয়ে দেওয়ায় এবার থেকে প্রত্যেক এপিসোডের জন্য ৮.৫ কোটি করে নেবেন বলে জানিয়েছেন সালমান। ১৩ পর্বের জন্য প্রায় ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেতা।
এদিকে ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে দাবাং থ্রি। সালমান খানের আগামী ছবি দাবাং থ্রি’র টাইটেল গান নিয়ে আপত্তি তুলেছে হিন্দু জনজাগ্রিতি সমিতি। তাদের দাবি, সালমান খানের দাবাং থ্রি’র হুড় হুড় দাবাং গানে যেভাবে ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে, তা সমর্থনযোগ্য নয়। শুধু তাই নয়, এই গানে সালমান খানের সঙ্গে সাধুদের যেভাবে নাচতে দেখা গিয়েছে, তা হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে। সাধুদের আপত্তিজনকভাবে নাচ গান করিয়ে, তাদের প্রতি অশ্রদ্ধা দেখানো হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট সংগঠনের নেতা সুনীল গানওয়াত। প্রসঙ্গত মহারাষ্ট্র এবং ঝাড়খন্ডে হিন্দু জনজাগ্রিতি সমিতির দায়িত্বে রয়েছেন এই সুনীল গানওয়াত। চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্ত পাচ্ছে দাবাং থ্রি।

প্রভু দেবা পরিচালিত এই সিনেমায় সালমানের সঙ্গে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, সাই মাঞ্জেরকার, কিচা সুদীপ, আরবাজ খানসহ আরও অনেকে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular