মাহফুজুর রহমান,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের বিরোধের ঘটনায় তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। তবে এ ঘটনায় কোন ব্যক্তিকে আটক করেনি পুলিশ।
শনিবার (২৭ জুন) বিকালে উপজেলার উপজেলার কৈজুরী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
এলাকাবাসীরা জানায়, গত বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার কৈজুরী এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই এলাকার ছানোয়ার গ্রুপ ও মাহাম গ্রুপ বিরোধ চলে আসছিল।
এ খবর পেয়ে এলাকাবাসীর শান্তি রক্ষায় শনিবার দুপুরে শাহজাদপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার ফাহমিদা হক শেলী, থানা অফিসার ইনর্চাজ আতাউর রহমান চর কৈজুরী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন বাড়ী থেকে ফালা, হলঙ্গা, হাসুয়া, বল্লম উদ্ধার করে।
এ ঘটনায় শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, উপজেলার চর কৈজুরী গ্রামে দীর্ঘদিন যাবৎ ছানোয়ার গ্রুপ ও মাহাম গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। প্রায়ই তাদের মধ্যে সংঘর্ষ বাঁধতো। এব্যাপারে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা রয়েছে।
তিনি আরও জানান, দু’পক্ষের বিরোধের এলাকাবাসীরাও আতঙ্কে ছিল। পরে তাদের অভিযোগের ভিতিত্বে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এলাকায় কোন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড যারা ঘটাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে। এছাড়াও ওই গ্রামে পুলিশি টহল ব্যবস্থা করা হয়েছে।
