রবিবার, আগস্ট ৯, ২০২৬
Homeআন্তর্জাতিকসৌদিতে ঘুমের মধ্যে চার বাংলাদেশীর মৃত্যু

সৌদিতে ঘুমের মধ্যে চার বাংলাদেশীর মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: সৌতে ঘুমের মধ্যে চার  বাংলাদেশী প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনা একদিনে হলেও প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় তারা মারা যান।।  নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে সৌদি পুলিশ। নিহতরা হলেন, আবুল হাসেম, বেলাল উদ্দিন, জাহাঙ্গীর আলম ও শওকত ওসমান।

জানা গেছে, মঙ্গলবার আবুল হোসেন (৩৫) মক্কা নগরীর সারা মনসুর এলাকায় ঘুমন্ত অবস্থায় নিজ বাসায়  মারা যান। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের আশেকের পাড়ার  হাবিবুর রহমানের ছেলে।

একই রাতে মক্কা মিসফাল্লাহর দাহালা রোডে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মোহাম্মদ বেলাল উদ্দিন (৩২) নামের আরেক যুবক। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার উল্টাখালী ফকির বাবার কবর এলাকার শাহ আলমের ছেলে।

অপরদিকে রিয়াদের হারায়া নামক এলাকায় জাহাঙ্গীর আলম (৪২) নামের এক প্রবাসী ঘুমন্ত অবস্থায় নিজ বাসায় মারা যান। তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাড়ীকোটা গজারিয়া গ্রামের  ছিদ্দিকুর রহমানের ছেলে। একইভাবে  শওকত ওসমান (৪০) নামের আরও এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি জিজান শহরের নিজ বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। ওসমান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ঈদমনি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

এভাবে একই রাতে  চার বাংলাদেশীর মৃত্যুর ঘটনায়  নিহতদের পরিবারের মাঝে শোকের ছায়া  নেমে এসেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular