মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসৌদির সাথে মিল রেখে রোজা: দেলদুয়ারে ৪০ পরিবারের ঈদ উদযাপন 

সৌদির সাথে মিল রেখে রোজা: দেলদুয়ারে ৪০ পরিবারের ঈদ উদযাপন 

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের দেলদুয়ার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ৪০ পরিবার। আজ বৃহস্পতিবার (১৩ ম) সকাল ৯ টায় উপজেলার শশীনাড়া গ্রামে এ ঈদ উদযাপন করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা।
জানা গেছে, সকাল ৯টায় স্থানীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন। তবে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজ মসজিদে আদায় করেন।
নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য দোআ করা হয়। সৌদির সঙ্গে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করেন গ্রামের মুসুল্লিরা।
প্রসঙ্গত প্রকাশ, ২০১২ সাল থেকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে এ গ্রামের মানুষ রোজা ও ঈদ উৎসব পালন করে আসছেন তারা।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular