শনিবার, আগস্ট ৮, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরের সাবেক এমপি আজাদ স্বপরিবারে করোনামুক্ত

মির্জাপুরের সাবেক এমপি আজাদ স্বপরিবারে করোনামুক্ত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী সপরিবারে করোনামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের সুস্থ ঘোষণা করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ জুন তিনিসহ তার ছেলে-মেয়ের নমুনা সংগ্রহ করে স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা পরদিন ঢাকায় প্রেরণ করেন। এরপর ২৮ জুন পরীক্ষার প্রাপ্ত রিপোর্টে সাবেক এমপি কালাম ও তার মেয়ে তানিয়া আজাদের করোনা শনাক্ত হয়।

পরের দিন ২৯ জুন তার ছেলে ফারহান আজাদ মুগ্ধর করোনা পজিটিভ আসে। পরবর্তীতে তারা তিনজন বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।

এরপর তার স্ত্রী ফাতেমা আজাদও করোনায় আক্রান্ত হলে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বুধবার (১৫ জুলাই) তার ফলোআপ রিপোর্ট নেগেটিভ আসলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সুস্থ ঘোষণা করে।

বর্তমানে তারা সবাই সুস্থ অবস্থায় নিজ বাসভবনে অবস্থান করছেন।

আবুল কালাম আজাদ সিদ্দিকীর সঙ্গে কথা হলে তিনি জানান, ঈদুল ফিতরের পূর্বে তিনি বিএনপির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবং পৌরসভার ওয়ার্ডগুলোতে কর্মহীন প্রায় সাত হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন। করোনাকালে মির্জাপুরবাসীর পাশে থেকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন।

পজিটিভ শনাক্ত হওয়ার পর থেকে দলীয় নেতা-কর্মীসহ যারা নিয়মিত তার খোঁজ-খবর নিয়ে রোগমুক্তি কামনা করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

আবুল কালাম আজাদ সিদ্দিকী ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও একই বছর ১২ জুন অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসন থেকে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular