নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনাভাইরাস মহামারীতে টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে সাত হাজার ৭০০ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান ও মো. সালাউদ্দিন আইয়ূবীর নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ জামান জানান, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. আতাউল গনির নির্দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ ভ্রাম্যমাণ আদালত করা হয়। মাস্ক ব্যবহার না করায় ও স্বাস্থ্যবিধি না মানায় ১০ জনকে সাত হাজার ৭০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।
দন্ডবিধি ১৮৬০ সালের ২৬৯ ধারায় এ জরিমানা আদায় করা হয়। এছাড়াও দরিদ্র জনসাধারণকে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং মাইকিং করে জন সাধারণকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সচেতন করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।