মো: আবু শাহেদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: এক গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করার অপরাধের চট্টগ্রামের হাটহাজারীতে মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মামলার ১নং আসামি চিকনদন্ডী ইউনিয়নের উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট এলাকার সত্য নারায়ন ঠাকুরের বাড়ীর খোকন চক্রবর্তীর পুত্র শুভ চক্রবর্তী (২৪) ও ৩নং আসামি একই এলাকার হাজী আব্দুল মান্নানের বাড়ির মো. জসিম উদ্দিনের পুত্র মো. জিয়া উদ্দিন (২৫)।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ আলম বলেন, গত চারদিন আগে এক গার্মেন্টস কর্মীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে কিছু যুবক। পরে ভিকটিমের পরিবার থানায় মামলা দায়ের করে।
থানা পুলিশ অভিযান চালিয়ে নন্দীরহাট পেপার মিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত থাকবে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।