মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
Homeদেশের খবরহাটহাজারীতে ছাত্রদলের ত্রাণ বিতরণ

হাটহাজারীতে ছাত্রদলের ত্রাণ বিতরণ

মো. আবু শাহেদ, হাটহাজারী (চট্টগ্রাম) থেকে: চট্টগ্রামের হাটহাজারীতে বৈশ্বিক মহামারি করোনভাইরাস (কোবিড-১৯) এর প্রার্দুভাব রোধ লকডাউনে অসহায় অবস্থায় থাকা গরিব ও মধ্যবিত্ত কর্মহীন শ্রমজীবী মানুষদের জন্য খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান (খোকন), সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের আহ্বানে (১৫ই মে) শুক্রবার বিকেলে হাটহাজারী উপজেলা ছাত্রদলের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী উপহার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও যুবদলের আহবায়ক সাহেদুল আজম, উপজেলা ছাত্রদলের আহবায়ক, জাহেদ চৌধুরী, মো. নিজাম, ইব্রাহীম মনি তাসিফ, লিটন, নজরুল, রাহাত, কবির, বাবর, সৌরভ, মুরদ, মামুন, আরাফাত, শিকদার, জিয়াউদ্দিন, রিপন, জাশেদ, শরিফ হোসেন মাসুদ , ইজাজ, রায়হান, আরমান, সবুজ, মিরাজ প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular