হাটহাজারী উপজেলা চেয়ারম্যান করোনা উপসর্গে চিকিৎসাধীন

মো. আবু শাহেদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি; চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক, হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাশেদুল আলম করোনা উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন বলে জানান উনার ব্যক্তিগত সহকারী মো. রাশেদুল ইসলাম।

রাশেদ বলেন, চেয়ারম্যান সাহেব বেশ কয়েকদিন যাবদ জ্বর,সর্দিকাশি ও শ্বাস কষ্ঠে ভোগছেন।গত ১৩জুলাই করোনা টেস্টের জন্য উনার নমুনা দেওয়া হয়েছে। রিপোর্ট আসলে জানতে পারব উনার করোনা পজিটিভ কিনা! তিনি সুস্থতার জন্য হাটহাজারী বাসীর কাছে দোয়া/আর্শিবাদ চেয়েছেন।

উল্লেখ্য এসএম রাশেদুল আলম চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদে থাকা অবস্তায় গত ১৮মার্চ ২০১৯ইং উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিনাপ্রতিদন্ধীতায় হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। এই করোনা কালে তিনি সামাজিক, রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি অসহায় দরিদ্রের ত্রাণ বিতরণ, করোনা সুরক্ষা সামগ্রি বিতরণ কার্যক্রমে নিয়োজিত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর