বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
Homeতথ্যপ্রযুক্তিহোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন রিঅ্যাকশন ফিচার

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো নতুন রিঅ্যাকশন ফিচার

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এবার নতুন ফিচার এলো। এ নতুন ফিচারটি হলো ইমোজি রিঅ্যাকশন বা মেসেজ রিঅ্যাকশন। এসব ইমোজির মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজের উত্তরও দিতে পারবেন।

 

হোয়াটসঅ্যাপে অনেকদিন ধরেই একের পর এক নতুন ফিচার লঞ্চ করে চলেছে। ব্যবহারকারীদের কথা মাথায় রেখে, তাদের আরও উন্নত সেবা দেওয়ার জন্য এবার ইমোজি রিঅ্যাকশন ফিচারটি যুক্ত করল মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি।

বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৫ মে) জাকারবার্গ তার ফেসবুক পেজে বিষয়টি জানিয়ে দেন। এটি চালু করা হয়েছে অ্যান্ড্রয়েড বেটা ভার্সন ২.২২.৮.৩ এর জন্য।

নতুন ফিচার ইমোজি রিঅ্যাকশনের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট করার সময় অনেক ইমোজির ব্যবহার করতে পারবেন। এসব ইমোজির মাধ্যমে ব্যবহারকারীরা মেসেজের উত্তরও দিতে পারবেন।

শুধু এই ফিচারটিই নয়, চলতি বছরের শুরু থেকে একাধিক ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ। অডিও কলে ওয়েব ফর্ম, পজ় অপশন, ফাস্ট ফরোয়ার্ড অপশন ইত্যাদি যোগ করা হয়েছে। এছাড়াও ডকুমেন্ট ফিচারে প্রিভিউ, দুই জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করা সম্ভব।

 

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular