বরগুনা প্রতিনিধি: বরগুনায় ফেসবুকে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপারের নাম ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে ২৭জন নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ককারী মোস্তাফিজুর রহমান বাদল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত আটটার দিকে বরগুনা পৌর শহরের কাঠপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশিচত করেছে বরগুনা থানা-পুলিশ।
বরগুনা থানা-পুলিশ জানিয়েছ , ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদের সঙ্গে বাদলের চেহারার কিছুটা মিল রয়েছে। এ সুযোগ নিয়ে আবু সাইদ নাম ব্যবহার করে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে প্রতারক বাদল একটি ফেসবুক আইডি ব্যবহার করে আসছেন অনেকদিন ধরে।
প্রতারক মোস্তাফিজুর রহমান বাদলের বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চরকগাছিয়া এলাকায়। তিনি ওই এলাকার মজিদ দফাদারের ছেলে। কাঠপট্টি এলাকায় তার ফার্মেসির ব্যবসা রয়েছে।
এ বিষয়ে বরগুনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম অরুণ জানান, প্রতারক বাদল অতিরিক্ত এসপি পরিচয়ে অন্তত ২৭ জন নারীর সঙ্গে ফেসবুকে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে এবং মেসেঞ্জারে আপত্তিকর ছবি ভিডিও আদান প্রদান করে। তাকে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
