বুধবার, জুন ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলা৩০ মিনিটের আগুনে শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ছোঁয়াই লাগেনি মসজিদে!

৩০ মিনিটের আগুনে শিক্ষাপ্রতিষ্ঠান পুড়ে ছাই, ছোঁয়াই লাগেনি মসজিদে!

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে কিন্ডারগার্টেনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কিন্ডারগার্টেনের বই-খাতা, চেয়ার, টেবিল ও বিভিন্ন আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে কিন্ডারগার্টেনের সবকিছু পুড়ে গেলেও অক্ষত রয়েছে তার পাশেই অবস্থিত ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদটি।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টায় ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ওই শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ভূঞাপুর ফায়ার সার্ভিস।

বুধবার (৩০ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানটি টিনের ঘর। অফিস কক্ষের বই, চেয়ার, টেবিল, ব্র্যাঞ্চ, আলমিরাসহ আসবাপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানটির সবকিছু পুড়ে গেলেও মসজিদে আগুনের ছোঁয়া লাগেনি।

ভূঞাপুর বাজার সমবায় উন্নয়ন মার্কেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আরিফুল হক আরজু জানান, মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করে ভূঞাপুর পৌর শহরের ভূঞাপুর কিন্ডারগার্টেনে আগুন লাগে। পরে মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিসকে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এর মধ্যে কিন্ডারগার্টেনের সবকিছু পুড়ে ছাই যায়। তবে কিন্ডারগার্টেন সংলগ্ন মসজিদের কোনও ক্ষতি হয়নি।

এ ব্যাপারে ভূঞাপুর কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যাপক শংকর দাস জানান, পরিকল্পিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়েছে। আগুনে সব শেষ হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। এ নিয়ে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. আবুল কালাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular