শনিবার, মে ৩০, ২০২৬
Homeবিনোদন৩ মিনিটের জন্য হাঁকালেন সাড়ে ৫ কোটি টাকা!

৩ মিনিটের জন্য হাঁকালেন সাড়ে ৫ কোটি টাকা!

বিচ্ছেদের পর থেকেই তুমুল আলোচনায় ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এবার সেই আলোচনা আরও বেড়ে গেল তার পারিশ্রমিক বাড়ানোর কারণে। যদিও দর্শকরা দর্শকরা সে খবর আগেই জেনেছেন। তবে এবার তার প্রমাণও পাওয়া গেল।

আল্লু অর্জুনের ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমায় মাত্র ৩ মিনিট নেচে সাড়ে ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।সিনেমাটির আইটেম গান ‘ও অন্তভ’-তে নেচে এমন পারিশ্রমিক নিয়েছেন সামান্থা।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা বলছে, সামান্থার প্রথম আইটেম গান সিনেমাটিতে নতুন মাত্রা যোগ করেছে। মাত্র তিন মিনিট নাচের জন্য অভিনেত্রীকে দেওয়া হয়েছে প্রায় ৫ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৫ কোটি টাকার বেশি।

সুকুমার পরিচালিত সিনেমাটি তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায় গেল বছরে ১৭ ডিসেম্বর। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ ফাসিল ও রশ্মিকা মন্দানা। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প। বিশ্বজুড়ে বক্স অফিসে হইচই ফেলে দিয়েছে সিনেমাটি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular