৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা নেয়া যাবে না এমন পর্যবেক্ষণ দেয়ায় সেই বিচারককে প্রত্যাহার

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা নেয়া যাবে না এমন পর্যবেক্ষণ দেয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (১৪ নভেম্বর) এই বিচারপতিকে প্রত্যাহার করার পর আইন মন্ত্রণালয়ে সংযুক্তির জন্য চিঠি দেয়া হয়েছে।

এর আগে দেশে আলোচিত বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে অভিযুক্ত পাঁচ আসামিকেই খালাস দিয়েছেন বিচারপতি বেগম মোছা. কামরুন্নাহার। রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, ‘৭২ ঘণ্টা পর ধর্ষণের আলামত পাওয়া যায় না, পুলিশ যেন ৭২ ঘণ্টা পর কোনো ধর্ষণের মামলা না নেয়।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ‘বিচারপতির এমন বক্তব্য অসাংবিধানিক’ বলে প্রতিক্রিয়া জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসাথে ওই বিচারকের পাওয়ার সিজ (ক্ষমতা কেড়ে নেওয়া) করার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দেয়া হবে বলেও জানিয়েছিলেন তিনি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর