সোমবার, এপ্রিল ২০, ২০২৬
Homeদেশের খবর৭ থেকে ৮ দিন স্ত্রী কাজের উদ্দেশ্যে বাইরে গেলে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ...

৭ থেকে ৮ দিন স্ত্রী কাজের উদ্দেশ্যে বাইরে গেলে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে করে সৎ বাবা

চট্টগ্রামের পাহাড়তলীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মোহাম্মদ হোসেন খানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ নভেম্বর) সকালে পাহাড়তলী সিগন্যাল কলোনি কালাম সাহেবের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দৌলতপুর ইউসুফ আনছারীর বাড়ী শাহজাহান খানের পুত্র হোসেন।

পুলিশ জানিয়েছেন, ৭ থেকে ৮ দিন হোসেন খানের স্ত্রী কাজের উদ্দেশ্যে বাইরে গেলে সে জোরপূর্বক মেয়েটিকে ধর্ষণ করে। পরবর্তীতে মেয়েটি তার মাকে ঘটনা খুলে বলে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করার নির্দেশ দিয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular