বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটাতাজা করণ

সখীপুরে দেশীয় পদ্ধতিতে চলছে গরু মোটাতাজা করণ

এম সাইফুল ইসলাম শাফলু :  টাঙ্গাইলের সখীপুরে কোরবানী ঈদকে সামনে রেখে ক্ষতিকর ইনজেকশন, রাসায়নিক দ্রব্য ও ট্যাবলেট ব্যবহার না করে সম্পুর্ন দেশীয় পদ্ধতিতে গরু মোটাতাজা করছেন স্থানীয়  খামারী ও কৃষকরা। ফলে সখীপুর উপজেলার এসব গরুর চাহিদা রয়েছে দেশের সব জেলাগুলোতে। ইতিমধ্যেই কোরবানীর গরু বিক্রিতে ব্যস্ত হয়ে পরছেন খামারী মালিক ও কৃষকরা।

শিশির,নজরুল, মন্টুসহ  একাধিক র্ফাম মালিক জানান, কোরবানীকে সামনে রেখে সম্পুন দেশীয় পদ্ধতিতে ষাড় গরু মোটাতাজা করা হয়েছে।  নিজস্ব জমিতে ঘাস চাষ করে সেই ঘাস, খড় ও ভুষি খাওয়ানো হচ্ছে কোরবানীর ঈদের জন্য প্রস্তুত করা এসব গরুকে।

তারা আরো বলেন- শুধু বানিজ্যিক উদ্দেশ্যে নয়, কোরবানীর ঈদকে সামনে রেখে দেশের ধর্মপ্রান মুসলমানদের হাতে খাটি গরু তুলে দেবার জন্য কাজ করছেন তারা  তাদের খামারে প্রতিটি গরু ৬ থেকে ৮ মন করে মাংস হবে বলে ধারনা করা হচ্ছে। ভারত থেকে যদি গরু না আসে তাহলে এ ঈদে গরুতে ভালো মূল্যে পাবেন বলে আশা করছেন তারা।

সখীপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. জলিল আহমেদ জানান, উপজেলার প্রায় সব খামারী শুভ বুদ্ধির পরিচয় দিচ্ছে,প্রাকৃতিক পদ্ধতিতে পশু পালনে তাদের উদ্যেগের ফলে এ উপজেলায়  স্বাস্থ্যসম্মত বিশুদ্ধ গরু ও খাসী সরবরাহ নিশ্চিত হয়েছে।

তিনি জানান, উপজেলার ১১৬টি ছোট বড় খামারে  প্রায় ৭ হাজার গরু এবং ৫ হাজার খাসী কোরবানীর হাটে বিক্রির জন্য প্রস্তুত রয়েছে।ফলে  উপজেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য উপজেলাগুলোতেও এসব গরু ও খাসী সরবরাহ করা সম্ভব হবে।

প্রানী সম্পদ কর্মকর্তা আরো জানান, কোরবানী ঈদকে সামনে রেখে আগামী সপ্তাহ থেকে জেলার সকল হাট গুলোতে স্বাস্থ্যসম্মত বিশুদ্ধ গরু ও খাসী নিশ্চিত করতে মেডিকেল টিম কাজ করবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular