নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ‘‘দৈনিক আমার সংবাদ পত্রিকার অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম বর্ষে পদার্পনে কেক কাটা, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সখীপুর প্রেসক্লাব হলরুমে আয়োজিতেএ অনুষ্ঠানে দৈনিক আমার সংবাদ’র সখীপুর প্রতিনিধি আমিনুল ইসলাম সভাপতিত্ব করেন।
এসময় আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ ও হাসপাতালে বিভাগীয় প্রধান ও কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. এম এ সামাদ, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান নিয়ন্ত্রণ দপ্তরের নিয়ন্ত্রক, মোহাম্মদ আওলাদ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আমিন শরীফ (সুপন), অডিট দপ্তরের পরিচালক মোঃ আমিমুল ইসলাম কবির (সুজন) ,উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল (লেবু), উপজেলা নির্বাহি অফিসার চিত্রা শিকারি , উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার , পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা, সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)একে সাইদুল হক ভূঁইয়া, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন-সখীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান, সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল গফুর, বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধাারণ সম্পাদক ইব্রাহিম খলিল, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ফজলুল হক বাপ্পা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।