শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে প্রতিবন্ধী আজিজকে হুইল চেয়ার উপহার দিলেন ছোট মনির এমপি

গোপালপুরে প্রতিবন্ধী আজিজকে হুইল চেয়ার উপহার দিলেন ছোট মনির এমপি

সাইফুল ইসলাম, গোপালপুর: টাঙ্গাইল- ২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাংসদ ছোট মনিরের দেয়া হুইল চেয়ার উপহার পেলেন প্রতিবন্ধী আব্দুল আজিজ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের কার্যালয় থেকে আজিজকে হুইল চেয়ার প্রদান করা হয়।
আজিজ উপজেলার আলমনগর ইউনিয়নের বীর নলহারা গ্রামের আজাদ আলীর ছেলে। এসময় আজিজ বলেন- মাননীয় এমপি স্যারের উপহার পেয়ে আমি খুব খুশি। এখন থেকে আমি হুইল চেয়ারে বসে ঘুরতে পারব। ধন্যবাদ এমপি মহোদয় স্যারকে।
হুইল চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ মল্লিক, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত প্রমুখ।
প্রসঙ্গত প্রকাশ- স্থানীয় সাংসদ ছোট মনির গোপালপুর থেকে ভূঞাপুর যাওয়ার পথে অসহায় ওই প্রতিবন্ধীকে দেখতে পান। পরে গাড়ী থামিয়ে তার কাছে গিয়ে কুশল বিনিময় শেষে আজিজকে একটি হুইল চেয়ার দেয়ার প্রতিশ্রুতি দেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular