নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় মির্জাপুর ফকির মরিয়ম বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে মির্জাপুর নয়াপাড়া গ্রামে মোঃ আলমগীরের বখাটে লম্পট ছেলে অনিক (১৬) হাতে কামড় মেরে মাংস ছিরে ফেলে এবং শারীরিক ভাবে লাঞ্চিত করে। ঐ ছাত্রী একই উপজেলায় বাগুআটা গ্রামের মেয়ে।
জানাযায়, বখাটে অনিক দীর্ঘ দিন ধরে ঐ ছাত্রী স্কুলে যাতায়াতের সময় বিভিন্ন সময় কৃটক্তি ও প্রেমে প্রস্তাব দিয়ে আসছিল। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বখাটে অনিক তার উপর গত শনিবার (৮সেপ্টেম্বর) স্কুল ছুটির পর সহপাঠীদের সাথে বাড়িতে যাওয়ার সময় মির্জাপুর নয়াপাড়া পৌঁছাতেই পৃর্ব থেকে উৎপেতে থাকা বখাটে লম্পট অনিক এবং অনিকের মা,বোন তিনজন মিলে ছাত্রীর উপর হামলা করে। জুতা পেটা সহ তার হাতে কামড়ে মাংস ছেরে ফেলে এবং হাতে একটি আংগুল বেংগে ফেলে। পরে তাকে উদ্ধার করে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১১সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের ছাত্রীরা ক্লাস বর্জন করে বখাটে লম্পট অনিক ও দোষীদের দূত গ্রেপ্তার দাবিতে মির্জাপুরে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধব করে। দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত ক্লাস করবে বলে ঘোষণা দেন। খবর পেয়ে থানা নির্বাহী কর্মকর্তা বিকাশ বিশ্বাস ও ওসি হাসান আল মামুন দোষীদের দূত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে ছাত্রীদের আসস্ত করেন। পরে ছাত্রীদের ক্লাস ফেরে যাওয়া জন্য বলেন।
প্রধান শিক্ষিকা হোসনে আরা জানান, এরকম ঘটনা আর যেন না ঘটে। দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান। ছাত্রীরা যাতে যাতায়াতের সময় এরকম ঘটনা না ঘটে এ ব্যাপারে সচেতন মহলের সুদূষ্টি কামনা করেছেন। এ ব্যাপারে গোপালপুর থানায় মামলা হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।