Homeটাঙ্গাইল জেলাগোপালপুরগোপালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

গোপালপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে দুর্গাপূজা মন্দির কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) গোপালপুর থানা প্রাঙ্গণে থানা পুলিশের আয়োজনে উপজেলার সকল দুর্গাপূজা মন্দির কমিটির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।

সভায় পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নিরাপদ চলাচল, যানবাহন ব্যবস্থাপনা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় কোনো ধরনের গুজব, অপ্রীতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত পুলিশকে অবহিত করার জন্য মন্দির কমিটির সদস্যদের আহ্বান জানানো হয়। পাশাপাশি শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভায় গোপালপুর উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্দির কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular