সোমবার, মে ২৫, ২০২৬
Homeবিনোদনচলছে বিশ্বসুন্দরী বাছাইয়ের লড়াই; জেনে নিন কি ভাবে বাছাই হচ্ছে বাংলাদেশ থেকে

চলছে বিশ্বসুন্দরী বাছাইয়ের লড়াই; জেনে নিন কি ভাবে বাছাই হচ্ছে বাংলাদেশ থেকে

আবারো শুরু হয়েছে বিশ্বসুন্দরী অন্বেষণের আয়োজন। এতে এবারো অংশ নিচ্ছে বাংলাদেশ। সেই লক্ষেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’। গেল ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে কার্যক্রম।

অন্তর শোবিজের আয়োজনে এফডিসিতে মনোরম সেট তৈরি করে চলছে সুন্দরী বাছাই পর্ব। এরইমধ্যে হাজারো প্রতিযোগী থেকে সেরা ১৬ জনকে বাছাই করা হয়েছে। সেখান থেকেই খুঁজে নেয়া হবে সেরা সুন্দরীকে।

এবারে বিচারকের দায়িত্ব পালন করছেন জনপ্রিয় কন্ঠশিল্পী শুভ্রদেব, মডেল ও অভিনেত্রী তারিন, মডেল ও অভিনেতা খালেদ সুজন, মডেল ইমি, ব্যরিস্টার ফারাবী। অডিশন রাউন্ড থেকে পুরো প্রতিযোগিতায় তারাই বিচারকার্য পরিচালনা করবেন। তবে গ্র্যান্ড ফিনালেতে আইকন বিচারকরা যোগ দেবেন।

এই আয়োজন থেকে উঠে আসা বিজয়ীকে চলতি মাসের শেষ সপ্তাহে পাঠানো হবে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত পর্বে। তিনি ৭ ডিসেম্বর চীনে মূল পর্বে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। চূড়ান্ত প্রতিযোগিতায় যাওয়ার আগে প্রায় তিন মাসব্যাপী নির্বাচিত প্রতিযোগীকে গ্রুমিং করানো হবে বলে জানায় অন্তর শো বিজ।

অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘এখন নির্বাচনী সময়। তাই আমাদের আয়োজন করতে একটু দেরি হয়ে গেল। তবে সেপ্টেম্বরের মধ্যেই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাম পাঠাতে হয়। তাই আমরা এবারের আয়োজন ১৬ থেকে ২৪ তারিখের মধ্যে সম্পন্ন করতে চাই।’

এবারের অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ডিজে সনিকা। খুব শিগগিরই এটিএন বাংলায় এর প্রচার শুরু হবে।

গত বছর মিস ওয়ার্ল্ড-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন জেসিয়া ইসলাম। মূল আসরে সেরা ৪০ পর্যন্ত পৌঁছান তিনি। সেই আসরে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তোলেন ভারতের হরিয়ানার মেয়ে মানুষী চিল্লার।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular