সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে নাবিল পরিবহনের চলন্ত বাসে আগুন

টাঙ্গাইলে নাবিল পরিবহনের চলন্ত বাসে আগুন

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে চলন্ত বাসে নাবিল পরিবহনের একটি বাসে হঠাৎ করে আগুন ধরে যায়। শুক্রবার (২১সেপ্টেম্বর) সন্ধ্যা পৌঁনে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনার পর মহাসড়কে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকে।

টাঙ্গাইলের ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বলেন, শুক্রবার সন্ধ্যার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়ের টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় পৌঁছলে হঠাৎ করে আগুন ধরে পরে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কেউ হতাহত হয়নি। বাসটির একটি অংশ পুড়ে গেছে। এ ঘটনার পরে মহাসড়কের প্রায় ২০ মিনিটের মতো যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে বাসটিকে সড়িকে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরো বলেন, এর আগে বিকেলে ওই বাসটি সিরাসগঞ্জে সড়ক দুর্ঘটনার কবলে পড়লে সেখানে সকল যাত্রীদেরকে নামিয়ে ঢাকার উদ্দ্যেশ্যে রউনা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular