ধর্ষণের অভিযোগে জাতীয় দল থেকে বাদ রোনালদো

ধর্ষণের অভিযোগে পর্তুগাল জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হল ক্রিশ্চিয়ানো রোনালদোকে৷ লাস ভেগাসের আদালতে ধর্ষণের অভিযোগে সমন পাঠানো হয়েছে এই জুভেন্টাস স্ট্রাইকারকে। ধর্ষণের অভিযোগ উঠতেই আগামী পোল্যান্ড ও স্কটল্যান্ডের ম্যাচে জাতীয় দল থেকেই বাদ দেওয়া হয়েছে তাকে।

রোনালদোর বিরুদ্ধে অভিযোগ, থরিন মেয়রগা নামে এক মার্কিন নারীকে রেপ করেন সিআর সেভেন। যদিও রোনালতো তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার কথায়, `আমি তদন্তে সব সময়ই সাহায্য করতে চাই।`

৫ বারের ব্যালন ডি`ওর জয়ী রোনালদো গত জুলাইয়ে জুভেন্টাসে সাইন করেন। এই প্রজন্মের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম সিআর সেভেন। আগামী ১১ অক্টোবর উয়েফা নেশনস লিগ`র ম্যাচে পোল্যান্ড যাবে পর্তুগাল জাতীয় দল। এরপর ১৪ অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে পর্তুগাল।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর