টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিআরটিএ সহযোগীতায় টাঙ্গাইল নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে র‌্যালী ও জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গন হতে র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশরাফুল মমিন খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা, বিআরটিএ টাঙ্গাইল সার্কেল এর সহকারি পরিচালক আবু নাঈম, ইন্সপেক্টর অহিদুর রহমান ও নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি। এসময় জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনের সহ-সভাপতি ফিরোজ আহমেদ, হাজী সাজ্জাদ খোশনোবিশ, সাধারণ সম্পাদক জান্ডা চাকলাদার , যুগ্ম সম্পাদক শাহীন আরা মিষ্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক ইমতিয়াজ মঞ্জু, ক্রিড়া সম্পাদক মিন্টু খান, আইন সম্পাদক মোজাম্মেল হক, দূর্ঘটনা সম্পাদক নাজমুজ সালেহীন সহ নিরাপদ সড়ক চাই সংগঠনের সকল নেতৃবৃন্দ।

শেষে জনসচেতনাতার জন্য টাঙ্গাইল পৌরসভার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও লিফলেট বিতরণ করা হয়। এসময় বিভিন্ন সামাজিক সংগঠন ও স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর