মঙ্গলবার, জুন ২৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে গৃহবধু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে গৃহবধু রোকছানা হত্যাকারীদের গ্রেফতার ও ফাসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।মানববন্ধনে অংশগ্রহণকারীরা রোকছানা হত্যাকারীদের ফাসির দাবী জানান।

আজ সোমবার সকাল ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে কয়েক শতাদিক নারী-পুরুষ অংশ গ্রহন করেন।

উল্লেখ্য,গত ২৩ সেপ্টেম্বর রাত্রে স্বামীর বাড়ি থেকে গলায় ওড়না দিয়ে ঝুলানো অবাস্থায় লাশ উদ্ধার করে পুলিশ । এর পর থেকেই স্বামীর পরিবারের লোকজন পলাতক রয়েছে । পরে নিহতের বাবার বাদী হয়ে এমাসের ১৬ অক্টোবর টাঙ্গাইল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মির্জাপুর থানা আমলী আদালতে ৪জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular