হোয়াইটওয়াশ করার ম্যাচে টাইগারদের গড়া যত রেকর্ড

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে তাদের হোয়াইটওয়াশ করার ম্যাচে ওয়ানডেতে বেশকিছু দারুণ রেকর্ড গড়ে ফেলেছে বাংলাদেশ।
এক নজরে দেখে নিন যেসব নতুন রেকর্ড টাইগারদের যুক্ত হয়েছে।

১/ ইমরুল কায়েস এবং সৌম্য সরকারের ২২০ রানের জুটি ওয়ানডেতে দেশের মাটিতে সর্বাধিক রানের জুটির নতুন রেকর্ড। এর আগে ২০১৫ সালে তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম পাকিস্তানের বিপক্ষে ১৭৮ রানের জুটি ঘরের মাঠে সর্বাধিক রানের রেকর্ড ছিল।

২/ দ্বিতীয় উইকেট জুটিতে ইমরুল-সৌম্যর এই জুটি বাংলাদেশের সর্বোচ্চ। এর আগে চলতি বছরের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তামিম-সাকিবের করা ২০৭ রানের জুটি আজ ভেঙে গেছে।

৩/ ১১৬.৩৩ গড়ে ২ সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি সহ ৩৪৯ রান করে ইমরুল বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বাধিক রানের নতুন রেকর্ড গড়েছেন। এর আগে ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ৩২১ রান করেছিলেন, যা এতদিন রেকর্ড ছিল।

৪/ চট্টগ্রামে সর্বাধিক রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। ২০১৬ সালে বাংলাদেশের বিপক্ষে ২৭৮ রান করে জিতেছিল ইংল্যান্ড। আজ জিম্বাবুয়ের বিপক্ষে রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ করেছে ২৮৮ রান।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর