শনিবার, জুন ২৭, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাগোপালপুরটাঙ্গাইলে অগ্নিকান্ডে দশলক্ষাধিক টাকার ক্ষতি

টাঙ্গাইলে অগ্নিকান্ডে দশলক্ষাধিক টাকার ক্ষতি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের গোপালপুরে একটি গো-শালায় অগ্নিকান্ডে খামারসহ ১০টি গরু ভস্মিভূত হয়ে ৫টির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে দরিদ্র খামার মালিকদের দশলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সোমবার দিবাগত গভীর রাতে ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল পশ্চিমপাড়ায় এ দূর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খামরীরা হলেন- মোহাইল গ্রামের আলীম উদ্দিনের ছেলে মহির উদ্দিন ও তার দুই পুত্র লাল চাঁন এবং মনির হোসেন।

জানা যায়, খামার মালিক প্রতিদিনের মতো দিন শেষে গরুগুলো গো-শালায় বেঁধে মশার কামড় থেকে বাঁচাতে একটি কয়েল জালিয়ে ঘরের কোণে রাখে। রাতের কোন এক সময় কয়েলের আগুন মশারি ও লাকড়ির সংস্পর্শে দাবানল হয়ে সারা ঘরে ছড়িয়ে পড়ে। এতে ওই খামারসহ ১০টি গরু ভস্মিভূত হয়ে রাতেই ৫টি মারা যায়। বাকি ৫টির অবস্থা মর্মান্তিক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular