শনিবার, আগস্ট ২৯, ২০২৬
Homeখেলাধুলাকুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলবেন স্মিথ

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএল খেলবেন স্মিথ

২০১৯ সালের জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স’র দলে থাকছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও টেস্ট ক্রিকেটের তালিকা শীর্ষ ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। প্রথমবারের মতো বিপিএল খেলবেন স্মিথ। আগামী আসরের জন্য তাকে দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জাতীয় দল থেকে নির্বাসিত স্টিভেন স্মিথ। কিন্তু ফ্রাঞ্চাইজিভিত্তিক লিগগুলোতে আলো ছড়াচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। এবার বিতর্কিত এ তারার আলো পড়বে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। গতকাল (২৭ নভেম্বর) স্মিথের বিষয়টি নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ।

আজ বাংলাদেশি ভক্তদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন স্মিথ নিজেই। বিপিএলে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত স্মিথ ভিডিও বার্তায় বলেন, `হ্যালো বাংলাদেশ, আমি স্টিভ স্মিথ বলছি। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশ নিতে পেরে আমি উচ্ছ্বসিত। আমাকে সুযোগ করে দেয়ার জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ধন্যবাদ জানাই। আমি সেখানে যাওয়ার জন্য অপেক্ষা করছি, আশা করছি আমাদের একটা সফল টুর্নামেন্ট যাবে। শীঘ্রই দেখা হচ্ছে।`

বিপিএল’র ৬ষ্ট আসরে স্মিথের অন্তর্ভুক্তির খবরটি প্রকাশ করা হয়েছে ভিক্টোরিয়ান্সদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।

স্টিভ স্মিথ ক্রিকেটে বিশ্বসেরা ব্যাটসম্যানদের একজন, সাথে টি-টোয়েন্টিতেও নির্ভরযোগ্য নাম। ১৬২ ম্যাচে ২৩.৮১ গড়ে ও ১২৫.৪৮ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ৩৩০৯ রান।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular