বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
Homeখেলাধুলাবিশুর 'অন্যরমক' হ্যাটট্রিক

বিশুর ‘অন্যরমক’ হ্যাটট্রিক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ দল। এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। জবাবে শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ দলের দুই ওপেনার সৌম্য সরকার-সাদমান ইসলাম।

তবে ব্যক্তিগত ১৯ রানে রস্টন চেজকে অফ সাইডে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে সাঝঘরে ফেরেন সৌম্য। এরপর লাঞ্চের ঠিক দুই বল আগে অপ্রয়োজনীয় শট খেলে বিদায় নিয়েছেন মমিনুল হক। কিমার রোচের বলে অফ স্ট্যাম্পের বাইরের বলকে পুল করতে গিয়ে ক্যাচ আউট হয়ে ২৯ রানে ফেরেন মমিনুল।

এরপর সাদমানের সঙ্গে দারুণ এক জুটি গড়েন মোহাম্মদ মিঠুন। কিন্তু ৫৭তম ওভারে বোলিংয়ে এসে নিজের প্রথম বলেই মিঠুনকে বোল্ড করে সাজঘরে পাঠান ক্যারিবিয়ান স্পিনার দেবেন্দ্র বিশু। বিশুর গুগলি বলটিকে পুল করতে গিয়ে আউট হয়ে ফেরেন তিনি।

এরই ফলে টানা তিন ইনিংসে বিশুর বলে ফিরতে হলো মিঠুনকে। এর আগের টেস্টের দুই ইনিংসেও বিশুর বলে আউট হয়েছিলেন তিনি। মিঠুনের ফেরার পর বিশুর লেগ বিফোরের ফাঁদে পরে ৭৬ রানে ফেরেন সাদমান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান। (সাকিব ১৩* ও মুশফিক ৪*)

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular