ভূঞাপুরে উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভূঞাপুর প্রতিনিধিঃ

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরতে টাঙ্গাইল ভূঞাপুর উপজেলা পরিষদ উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের লক্ষে আলোচনা সভায় ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান মো. এডভোকেট আব্দুল হালিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ হোসনে আরা বেবী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ আব্দুল মজিদ মিঞা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, নিকরাইল ইউনিয়ন চেয়ারম্যান মো. আব্দুল মতিন সরকার, অর্জুনা ইউনিয়ন চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গাবসারা ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরসহ উপজেলার সমাজসেবা অধিদপ্তরের সকল কর্মকর্তা ও ব্যক্তিবর্গ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর